× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

২৭ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। দিবসের প্রথম প্রহরেই শহরের পুরাতন কাচারিতে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, সিভিল সার্জন কার্যালয়, সদর উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ ভরে ওঠে।

একই সাথে জেলার বিভিন্ন উপজেলাতেও শহীদদের স্মরণে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।এদিকে দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

পরে সকাল ১১টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.