× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতিয়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

মো. এনায়েত হোসেন, নোয়াখালী

২৬ মার্চ ২০২৬, ২০:৫৬ পিএম

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক।

‎গোপন সংবাদের ভিত্তিতে আজ  বৃহস্পতিবার,২৬ শে মার্চ ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন আফাজিয়া বাজার এবং হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আসামী ২ জন হাতিয়া উপজেলার মোঃ কামাল উদ্দিন(৩৯)  আজিমপুর গ্রামের ৮ নং ওয়ার্ড,আফাজিয়া বাজার,অলি উল্ল্যাহ ছেলে এবং মো: জাহাঙ্গীর আলম(৪৩) 

 ভুঁয়ারচর গ্রামের ০৬ নং ওয়ার্ড, মাইনুদ্দিন বাজার সংলগ্ন আলমগীর হোসেন এর ছেলে। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড কমান্ডার জানান, ‎মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.