আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কুষ্টিয়া ল কলেজের সভাপতি সাবেক ছাত্রনেতা ও মিরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী,খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সহ - সাধারণ সম্পাদক এডভোকেট এম জাবেদুল ইসলাম জাভেদ কে উপজেলা চেয়ারম্যান হিসাবে দলের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ দেখতে চাই বলে মন্তব্য করেছেন অনেকেই।
ইতিমধ্যেই অ্যাডভোকেট এম জাবেদুল ইসলাম জাভেদ বর্ণাঢ্য ক্যারিয়ার তার শিক্ষা দীক্ষা, তার যে প্রাপ্তি দলের জন্য যে ত্যাগ এবং আগামীর যে চিন্তাভাবনা তা ইতিমধ্যেই দলের তৃণমূলের নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বলে আজ নির্বাচনী তথ্য সংগ্রহকালে জানা যায়। মিরপুর উপজেলা বাসি মনে করেন এমন একজন সৎ পরিচ্ছন্ন ব্যক্তিকে বিএনপি মনোনীত করূক যে সাধারণ জনগণ নিয়ে ভাববে এবং দলকে এগিয়ে নিয়ে যাবে।
এই আসনে ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী কে ষড়যন্ত্র করে হারানো হয়েছে যা ইতিমধ্যেই উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ বুঝতে সক্ষম হয়েছে, তাই মিরপুর উপজেলার মানুষ এবার উপজেলা নির্বাচনে তার দাঁতভাঙ্গা জবাব দিতে চাই , উপজেলা বাসি এমন একজন পরিচ্ছন্ন মানুষকে দেখতে চান যিনি দলীয় আদর্শে বিশ্বাসী, যার মাধ্যম দিয়ে আগামী দিনে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতিমুক্ত একটি শিক্ষিত জাতি ও সমাজ উপহার পাওয়া যাবে, এমন ব্যক্তিকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত করলে আগামী দিনে দল শক্তিশালী হবে এবং সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বলে দাবি করেন।
আর এমন যোগ্য ব্যক্তি বর্তমানে একজনই রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট জাবেদুল ইসলাম জাবেদ কে মন্তব্য করে তারা আরো বলেন, দলীয় মনোনয়ন এই সৎ যোগ্য পরিচ্ছন্ন ব্যক্তিকে দিলে ব্যাপক ভোটে নির্বাচিত করে পিছিয়ে পরা মিরপুর কে এগিয়ে নেওয়া যাবে ।