নাটোরে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে
আজ বুধবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান সহ সরকারী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন২৫শে মার্চ—বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও শোকাবহ দিন। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর চালায় নির্মম হত্যাযজ্ঞ, যা ইতিহাসে ‘গণহত্যা দিবস’ হিসেবে চিহ্নিত। এই কালরাতে অসংখ্য নিরীহ মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী শহীদ হন।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কত ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
২৫শে মার্চ শুধু শোকের দিন নয়, এটি আমাদের জন্য শিক্ষা ও প্রেরণার দিন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সত্য ও ন্যায়ের পথে অটল থাকার শক্তি আমরা এই দিন থেকেই পাই। এর আগে ফুলবাগান বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক সহ সরকারী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।