× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে বাওড়ে গোসল করতে নেমে পুলিশ সদস্যের মৃত্যু

ডেস্ক রিপোর্ট।

২৫ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

ছবি: সংগৃহীত।

ঝিনাইদহের মহেশপুরে পানিতে গোসল করতে নেমে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাওড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল আশিক হোসেন (২৭) নওগাঁর রানীনগর উপজেলার ডাকহারা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আশিক হোসেন একটি সরকারি গাড়ি মেরামতের কাজে মহেশপুর থানায় আসেন। কাজ শেষে শরীরে ধুলাবালি ও তেল-কালি লেগে যাওয়ায় তিনি গোসল করতে উপজেলার নস্তি বাওড়ে যান। গোসল শেষে পানি থেকে উঠে আসার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, আশিক পানিতে নেমে গোসল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.