× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ

মো. তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর

২২ মার্চ ২০২৬, ২১:১৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

রোববার ( ২২ মার্চ) পূর্ব নাউরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের সভাপতি মো: আনিছুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রিপন প্রধানের পরিচালনায় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাসাগর, তেমনি আমাদের ছোট ছোট কাজই বদলে দিতে পারে সমাজের চিত্র ৷

এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হাডুডু খেলা,নিত্য,যেমন খুসি তেমন সাজসহ বিভিন্ন খেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ৷

পুরুস্কার বিতরণের পূর্বে আলোচনা সভায় বত্তব্য রাখেন পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের সদস্যবৃন্দ ও অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিবৃন্দু ৷

বিভিন্ন খেলার পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে কয়েক হাজার নারী-পুরুষ খেলাস্থলে ভির জমান  এবং খেলাটি উপভোগ করেন ৷

এসময় পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের  নিজস্ব অর্থায়নে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সমাজের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এবং সমাজের হতদরিদ্রদের আর্থিকসহযোগিতাসহ বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.