চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
রোববার ( ২২ মার্চ) পূর্ব নাউরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের সভাপতি মো: আনিছুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রিপন প্রধানের পরিচালনায় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাসাগর, তেমনি আমাদের ছোট ছোট কাজই বদলে দিতে পারে সমাজের চিত্র ৷
এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হাডুডু খেলা,নিত্য,যেমন খুসি তেমন সাজসহ বিভিন্ন খেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ৷
পুরুস্কার বিতরণের পূর্বে আলোচনা সভায় বত্তব্য রাখেন পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের সদস্যবৃন্দ ও অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিবৃন্দু ৷
বিভিন্ন খেলার পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে কয়েক হাজার নারী-পুরুষ খেলাস্থলে ভির জমান এবং খেলাটি উপভোগ করেন ৷
এসময় পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের নিজস্ব অর্থায়নে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সমাজের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এবং সমাজের হতদরিদ্রদের আর্থিকসহযোগিতাসহ বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা ৷