× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদের দুইদিন আগে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক ট্রাকে জনতার আগুন

রাজশাহী ব্যুরো

১৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর কলা হাট এলাকায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌগাছী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কাওসার (৩৫) এবং তার ৭ বছর বয়সী ছেলে রেদেওয়ান। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক দিয়ে চলার সময় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিতা-পুত্রের প্রাণহানি ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল পরিদর্শন করে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে ড্রাম ট্রাকসহ ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনার পর অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ট্রাকটি থানায় নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা তাতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.