'ক্ষুদ্র প্রচেষ্টায় হাসুক সবার মুখ' এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
বুধবার ছেংগারচর পৌর এলাকার ঘনিয়ারপাড়ে অবস্থিত ৯নং দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার ইউএনও মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খান হৃদয়।
এছারাও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবতার ফেরিওয়ালা নিনসের সহকারী অধ্যাপক ডাঃ বশির আহমেদ খান হৃদয় বলেন মানবিক দায়বদ্ধতা থেকে এলাকার জনগণের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস, ভবিষ্যৎ তে আমার মানবিক সেবা মূলক কার্যক্রম চলমান থাকবে। সমাজের সকল বিত্তবানদের গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান