বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স সরবরাহকারী প্রতিষ্ঠান সনি-র্যাংগস, বাংলামোটরে অবস্থিত তাদের হেড অফিস শোরুমে নতুন সাইন-বোর্ড উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে
সনি-র্যাংগস-এর সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, সনি ইলেকট্রনিক্স রিজিওনাল মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট মিঃ বে জি হুন এবং সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ব্রাঞ্চ হেড মিঃ যশোয়া কোয়েক যৌথভাবে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সনি-র্যাংগস-এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৮৪ সালে সনি ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে সনি পণ্যের সুবিশাল লাইনআপ নিয়ে যাত্রা শুরু করে সনি-র্যাংগস। কালের পরিক্রমায় এই লাইনআপে যুক্ত হয়েছে LG, TCL, Kelvinator, Hisense, Whirlpool, DAEWOO, Philips, Panasonic, Zeiss-সহ আরও অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য। প্রতিষ্ঠানটি শুরু থেকেই গ্রাহকদের জন্য সেরা বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে আসছে।
বর্তমানে দেশব্যাপী ৭৫টি নিজস্ব শোরুম ও ৬০০টিরও বেশি ডিলার শোরুমের মাধ্যমে সনি-র্যাংগস তাদের পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছে।