× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

১৫ মার্চ ২০২৬, ১৩:০৮ পিএম

নড়াইলের লোহাগড়ায় বিএনপির আয়োজনে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় দিঘলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো: ইউসুফ আলী। 

আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু হায়াত সাবু, জেলা বিএনপির নেতা আলী হাসান, বিএনপি নেতা ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন, সহ সভাপতি মো. সাচ্চু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ইন্জি. রাজু আহম্মেদ বাপ্পী, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন,  উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, পৌর যুবদলের সভাপতি মো. শেখ রবিউল ইসলাম রবি, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক আক্তার হোসেন মোল্লা, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ মাসুম, জেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্লা সহ প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.