× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে তিতাস নদীতে নৌ র‍্যালি

মো. তপন মিয়া সরকার, হোমনা

১৪ মার্চ ২০২৬, ১৯:০৫ পিএম

কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে তিতাস নদী রক্ষার দাবিতে নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার রামকৃষ্ণপুর বাজার লঞ্চঘাট এলাকায় তিতাস নদীর ওপর এই নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচান নদী বাঁচান' স্লোগানে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস হোমনা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

গ্রীন ভয়েস হোমনা উপজেলা শাখার সমন্বয়ক সৈয়দ আনোয়ারের সভাপতিত্বে এবং গ্রীন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সমন্বয়ক মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ শাখার সমন্বয়ক জয় দেব ঘোষ। 

এছাড়া বক্তব্য রাখেন সমাজকর্মী মো. শওকত আলি মোল্লা-উপদেষ্টা হোমনা উপজেলা শাখা,মো. মজিবুর রহমান-উপদেষ্টা বাঞ্ছারামপুর উপজেলা, নিলয় ঘোষ-সমন্বয়ক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা, শিশির, সুমন, অন্তু ও বায়োজিদ মিয়াসহ পরিবেশকর্মীরা।

বক্তারা বলেন, নদী বাংলাদেশের জীববৈচিত্র্য, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। কিন্তু এক সময়ের খরস্রোতা ও প্রাণবন্ত তিতাস নদী বর্তমানে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নদীটি যথাযথভাবে খনন না হওয়ায় নাব্যতা কমে যাচ্ছে এবং নদী ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। পাশাপাশি নদীর তীর দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, যা নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে। তাছাড়া নদীর তীরে বসবাসকারী মানুষের গৃহস্থালি বর্জ্য, হাট-বাজারের আবর্জনা এবং বিভিন্ন ড্রেনেজ লাইনের দূষিত পানি সরাসরি নদীতে গিয়ে পড়ায় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে।

পরে তিতাস নদীর বিভিন্ন বাঁকে অবস্থান নিয়ে নদী রক্ষায় করণীয় বিষয়ে বক্তব্য ও স্লোগানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.