ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে র্যালী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে আজ(১৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে রেলিটি ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এছাড়া নাটোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাটোর পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ও নাটোর পৌরসভা প্রশাসক আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, সিভিল সার্জন মুক্তাদির আরাফিন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলমসহ জেলার অন্যান্য সরকারি অফিসার বৃন্দ।