× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১০ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

এম. জামশেদ আলম সীতাকুণ্ড প্রতিনিধি:

১৪ মার্চ ২০২৬, ১৩:২৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিন বহরপুর গ্রামের রুহিনী দাশের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের প্রায় ১০টি বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, আগুনের তীব্রতায় তারা পরনের কাপড় ছাড়া ঘর থেকে আর কিছুই বের করতে পারেননি। ঘরের আসবাবপত্র, স্বর্ণালংক, নগদ অর্থ, কাপড়-চোপড়সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন—নয়ন দাশ, আশু রানী দাশ, জীবন দাশ, স্বপন দাশ, দিলীপ দাশ, মন্টু দাশ, লক্ষ্মণ দাশ, কেশব দাশ, ক্ষুদিরাম দাশ, নেপাল দাশ ও কানু দাশ।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জামিরুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পরিবারপ্রতি ২ বান ঢেউটিন, ৬ হাজার টাকা নগদ সহায়তা, ২টি কম্বল, ১ প্যাকেট শুকনা খাবার এবং ১৫ কেজি চাল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। পরবর্তীতে তাদের জন্য আরও সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাছুম, জিয়ামঞ্চের নেতা ওয়াহিদুল আল শরিফসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.