× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ সুমন ভূইয়া, বেগমগঞ্জ, নোয়াখালী

১২ মার্চ ২০২৬, ১৯:১৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের ১০নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি,  ১ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যেগে  পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ইউনিয়নের খেজুতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন জিয়া স্মৃতি সংসদের সভাপতি ফারুক চৌধুরীর সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রফিক উল্লা পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মোঃ মামুনুর রশীদ মামুন এবং সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,  ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তফন, জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবাসায়ী সাইফুল ইসলাম রাজু,

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম, সিনিয়র সহসভাপতি ইন্জিনিয়ার আল শরীফ, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলা উদ্দিন,  ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্দা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন, উপজেলা যুবদলের সদস্য মিয়া সুমন, যুবনেতা ফারুক হোসেন ফারুল, ইয়াছিন মিঝি, আকবর হোসেন,  সেচ্চাসেবকদল নেতা সবুজ মির্জা,  উপজেলা ছাত্রদল নেতা আবির মাহমুদ।

​এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের কর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান, সাবেক প্রধানমন্ত্রী মহুরুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.