× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাংচুর, হুমকি প্রদান

বাগেরহাট প্রতিনিধি

১২ মার্চ ২০২৬, ১৯:০৯ পিএম

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিটন কুমার মিস্ত্রীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয মোঃ শাহিন ও তার ভাই সিরাজুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। সোমবার (০৯ মার্চ) সকাল নয়টার দিকে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় লিটনের বসতবাড়ির সানসেট ভেঙ্গে গুড়িয়ে দেয় তুহিন ও তাদের লোকজন। ভাংচুরে নিষেধ করলে লিটন ও তার ভাই বিপুল মিস্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের হুমকি দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ লিটন কুমার মিস্ত্রি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শাহিন বাগেরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

ক্ষতিগ্রস্থ লিটন কুমার মিস্ত্রী বলেন, তুহিন ও শাহিনের নিকট আত্মীয় এ্যাডভোটেক আব্দুল হাকিমের ওয়ারিশদের  কাছ থেকে আমার স্ত্রী সীমা রানী দে‘র নামে ৮শতক জায়গা ক্রয় করি। ওই জমিতেই আমি পরে বাড়ি নির্মান করে বসবাস শুরু করি। পরে স্থানীয় পৌর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এর উপস্থিতিতে জমি পরিমাপ করা হয়। এতে শাহিন ও তুহিনদের জমির ভিতর আমি কিছু অংশ জমি পাই। ওই জমি দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়। মামলাটি এখনও চলমান রয়েছে। আদালত বলছে রায় না হওয়া পর্যন্ত কেউ কোনো কিছুতে হাত দিতে পারবে না। আদালতের এ কথা উপেক্ষা করে তারা আমার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে। হামলা করে আমাদের বিল্ডিং এর এক পাশের সানসেট ভেঙে ফেলছে। এতে আমরা বাঁধা দিলে তুহিন ও শাহিন আমাদের অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং হুমকি ধামকি দেয়। আমাকে মেরে ফেলা ও বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

লিটন মিস্ত্রীর ভাই বিপুল মিস্ত্রী বলেন, সকালে এসে দেখি তুহিন, শাহিনসহ চার পাঁচজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ভাঙছে। এসময় কেন ভাঙছে জিজ্ঞাসা করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে মারতে আসে এবং হুমকি ধামকি দেয়।

বিপুল মিস্ত্রীর স্ত্রী উন্নতি গাইন বলেন, আমরা খুবই ভয়ে আছি। যেকোন সময় শাহিনরা হামলা করতে পারে। শাহিনরা শুধু আমাদের সাথে আরও কয়েকজন প্রতিবেশির সাথে এরকম খারাপ কাজ করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি।


এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোঃ শাহিন বলেন, বাড়ি ভাঙ্গা হয়নি সানসেট ভেঙ্গেছে, কে বা কারা ভেঙ্গেছে আমি জানি না। আপনাদের সাথে দেখা করে বাকি কথা বলব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.