× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গিভ টু গেইন প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১০ মার্চ ২০২৬, ১৬:১৩ পিএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কমর্রত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “Give to Gain'' ।

অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এক শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকের নারী কর্মীরা প্রতিষ্ঠানের অগ্রগতির নীরব শক্তি এবং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা। প্রতিদিন তাদের নিষ্ঠা, সহমর্মিতা ও সাহসিকতা ব্যাংকের কাজকে আরও অর্থবহ করে তোলে এবং সেবায় মানবিকতা যোগ করে।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি শুধু দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়; এটি প্রতিষ্ঠানের সংস্কৃতি গঠন, আস্থা সৃষ্টি এবং উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভবিষ্যতে নারীদের কর্মতৎপরতায় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ব্যাংকের নারী কর্মীদের মতামত, চিন্তা এবং নেতৃত্ব আগামী দিনে আরও উজ্জ্বলভাবে বিকশিত হবে। নারীরা যখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায় ও নেতৃত্ব দেয়, তখন সেই প্রতিষ্ঠান দৃঢ়তা, উদ্ভাবন এবং লক্ষ্যপূরণের শক্তি লাভ করে।

এ সময় তিনি উল্লেখ করেন, ব্যাংকের মানবসম্পদ বিভাগ সবসময় মর্যাদা রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং এমন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ- যেখানে প্রত্যেক নারী নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।

তিনি সকল ব্যাংক কর্মীদের- নারীদের প্রতি উৎসাহ, সুযোগ ও আস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ হবে আরও আশাব্যঞ্জক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.