× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন- মাওলানা মানফুজুর রহমান

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ১৩:১১ পিএম

পবিত্র রমজান মাসে বিশ্বের অনেক মুসলিম দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো হয়। আর আমাদের দেশে রমজান মাসে সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন দ্রব্যের মূল্য বাড়িয়ে অবৈধ উপার্জনে ব্যস্ত থাকে ব্যবসায়ীরা। এবারের রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর পরিচালক এবং বাগেরহাট জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মানফুজুর রহমান।

তিনি আরো বলেছেন, রমজান আত্মশুদ্ধির জন্য এক বিশাল নিয়ামত। পরিপূর্ণ নিয়ামত অর্জনের লক্ষে যথাযথ মর্যাদায় রমজানের পবিত্রতা রক্ষা করুন। অন্যের উপর জুলুম করা বন্ধ করুন। অশ্লীলতা, বেহায়াপনা পরিহার করার ও আহ্বান জানান মাওলানা মানফুজুর রহমান। সোমবার (৯ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে একটি বিশেষ আলোচনায় তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন, রমজান মাস পবিত্র আল কোরআন নাযিলের মাস। এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে। সে অনুযায়ী নিজেকে গঠন করতে হবে। অসাধু সিন্ডিকেট রমজান মাসে দ্রব্যমূল্য আকাশচুম্বী করে রাখে। অতিরিক্ত লাভের আশায় থাকে তারা। রমজানের প্রতি সম্মান দেখিয়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মাওলানা মানফুজুর রহমান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.