× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি দেশের মানুষের সকল অধিকার পূনপ্রতিষ্ঠা করবে- ড. আবদুল মঈন খান

স্টাফ রিপোর্টার

১০ মার্চ ২০২৬, ১৩:০২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য,  সাবেক মন্ত্রী ও পলাশ আসনের সংসদ সদস্য  ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি যখন এ সরকারের দায়িত্ব নিয়েছে তখন  দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকার সহ  সকল অধিকার পূনপ্রতিষ্ঠা করা হবে। বিএনপি ক্ষমতার জন‍্য রাজনীতি করেনা, বিএনপি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। সোমবার বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন ।

মঈন খান বলেন ,শেখ হাসিনা আমলে বিগত ১৭ বছর দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না। বহু আন্দোলন সংগ্রামের পরে জুলাই গণঅভুথ্যানের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনার পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। 

বিএনপির যুগ্ম মহাসচিব ও  নরসিংদী জেলা বিএনপির সভাপতি, নরসিংদী-১{সদর}  আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও রায়পুরা আসনের  সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য  মনজুর এলাহী,  জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন,  পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.