× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে আওয়ামী লীগ নেতা পার্থর বিরুদ্ধে বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ; ভুক্তভোগীকে হুমকি প্রদান

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

০৯ মার্চ ২০২৬, ১৯:২১ পিএম

রামপালের হুড়কার ভূমিদস্যু পার্থর বিরুদ্ধে এক অসহায় ব্যাক্তির জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের কর্তাব্যক্তি ও প্রতিমন্ত্রীর মাধ্যমে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগী মুরারি মোহন দেবনাথ। দীর্ঘ ১৫ বছরেও সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে ক্রয়কৃত জমি উদ্ধার ও ক্ষতিপুরণের আবেদন নিবেদন করেও প্রতিকার পাননি।

জমির মালিক মুরারি মোহন জানান, বৈধ সম্পত্তি উদ্ধারসহ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর কাছে। তিনি রামপাল উপজেলাধীন হড়কা মৌজায় মোট ৮ টি খতিয়ান থেকে সর্বমোট ৯.৬০ একর জমি ক্রয় করেন। যার মধ্যে আনুমানিক আড়াই বিঘা সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছেন। বাকি সম্পত্তি সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে একটি রাজনৈতিক দলের হিন্দু শাখায় পরিচয় দানকারি পার্থ প্রতিম বিশ্বাস প্রায় ১৫ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে। এমনকি কোনোপ্রকার হারির (লিজ) হিসাবেরও কোনো টাকা পরিশোধ করেনি সে।

মূলত বিগত সময়ের আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে স্বেচ্ছাচারিতায় যা খুশি তাই করেছে ওই পার্থ। এমন কি বাদীর ফসলীয় জমিতে অবৈধ মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে অপূরণীয় ক্ষতি করেছে জমির শ্রেণী পরিবর্তন করেছে। এতে মুরারি মোহনের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে নির্বাচনের আগে রামপাল সদর জামায়াতের সেক্রেটারি শেরওয়ান শেখ দীর্ঘদিন শালিস করে কিছু জমি পার্থকে ছেড়ে দিতে বললেও সে জমি ছাড়েনি। অভিযোগ উঠেছে ওই জমি যাকে তার দখলে থাকে সেজন্য সে একটি ইসলামপন্থী দলের হিন্দু শাখায় যোগদান করে। 

পরবর্তীতে সম্প্রতি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সুপারিশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যলায় ক্রয়কৃত সম্পত্তি উদ্ধার ও ক্ষতিপুরণ প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মুরারী মহন দেবনাথ। প্রথম শুনানিতে অভিযুক্ত পার্থ হাজির হয়ে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এক সপ্তাহের সময় নেয়। পরবর্তীতে সে জমির দখল ছাড়বে না বলে সাফ জানিয়ে দেয়। এমন কি ওই জমিতে কেউ গেলে তাকেও দেখে নেওয়ার হুমকি দেয়। বিগত সময় আওয়ামী লীগের দাপট দেখিয়ে আসা পার্থ এখনো স্বমহিমায় দাপটের সাথে রয়েছে। তার দাপটের নেপথ্যে নাকি সেই ইসলামপন্থী এক নেতার প্রচ্ছন্ন হাত রয়েছে। 

এবিষয়ে অভিযুক্ত পার্থ প্রতিম বিশ্বাস জানায়, মুরারি মোহন সম্পত্তি পাবেন, কিন্তু যতটুকু দাবী করছেন ততটা পাবেন না। তবে যতটুকু পাবেন সেটুকুও কেনো দিচ্ছে না ? জানতে চাইলে সে কোনো জবাব দিতে পারেনি। ভুক্তভোগী জমি বুঝে না পেয়ে প্রধানমন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.