সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া জেলার মেধাবী দরিদ্র, অসহায় ৮৬ জন শিক্ষার্থীকে সর্বমোট = ১২'লাখ ৪০'হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিষদ -সিরাজগঞ্জ আয়োজনে,
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুন্নবী খান জুয়েল। এসময়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিএ ইব্রাহীম হোসেন,জেলা পরিষদ সিরাজগঞ্জ প্রশাসনিক কর্মকর্তা মো. ফাইজুল হক।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, অভিভাবক সদস্য, মো. গোলজার হোসেন, মোঃ শাহ আলম, শিক্ষার্থী বর্ষা, আয়াতুল্লাহ সহ সকল সুবিধাভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবক সদস্যরা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীরা, সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।