× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে ভবিষ্যতে আর হবে না- ফেনীতে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি

০৮ মার্চ ২০২৬, ১৯:৩১ পিএম

‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে ভবিষ্যতে আর হবে না। লুটপাট যা হয়েছে এতে কাউকে না কাউকে দায়ী করা হবে।

‎রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি মন্ত্রীর প্রথম সরকারি সফর।

‎‎ এসময় তিনি আরও বলেন, ঢাকা শহরের পরিবেশ দূষণ লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন করতে হবে। আগের কাউকে দোষ দিয়ে লাভ নেই। এখন দূষণ কমানো আমাদের জাতিগত দায়িত্ব।

‎তিনি বলেন, মাটি পোড়ানো ইটের জায়গায় পরিবেশবান্ধব ইটে রুপান্তর করা এক-দুই বছরে সম্ভব না ৷ সময় সাপেক্ষ। তবে পরিবেশবান্ধব ব্লক ইটে যেতেই হবে।

‎এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক,জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.