কুমিল্লার হোমনায় উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
গতকাল রবিবার (৮ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষক সমাজই জাতি গঠনের মূল কারিগর। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা এবং একটি আধুনিক, নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন, উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
পরে সংসদ সদস্য ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি যোগ দেন। সভায় নারী ও কন্যার অধিকার সুরক্ষা ও সমতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।