× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালন, পুরস্কৃত চার কিশোরী

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৮ মার্চ ২০২৬, ১৪:১৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।

জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক আনিসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য দপ্তরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জীবনের প্রতিটি অর্জনের পেছনে নারীদের অবদান রয়েছে। তিনি ব্যক্তিগত জীবনের একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, ১৯৯১ সালে বিয়ের সময় স্ত্রীর জন্য নির্ধারিত ৩০ হাজার টাকা দেনমোহর সম্প্রতি তিনি ৩ লাখ টাকা পরিশোধ করেছেন, যা স্ত্রীর ন্যায্য অধিকার। একইভাবে মেয়ের বিয়ের সময়ও জামাতার কাছ থেকে নির্ধারিত দেনমোহর আদায় করা হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায় ও সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম।পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চার কিশোরীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এর আগে সচেতন নাগরিক কমিটি (সনাক), গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমোক্রেসি ওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শহরে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি আকতারুল আলম।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডার ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার অনুকূল বর্ম্মন, গুড নেইবারস সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, ডেমোক্রেসি ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান এবং জেলা ব্র্যাক সমন্বয়কারী আকতারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণ এবং সমাজের সর্বস্তরে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.