× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে কিলার বাবু খুন, সহযোগী হাসপাতালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

০৫ মার্চ ২০২৬, ১৬:১৪ পিএম

নারায়ণগঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুʼপক্ষের মারামারিতে রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু খুন হয়েছে। তার এক সহযোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৩৮) ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সে 'ন্যাড়া বাহিনী' নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন।তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলাও রয়েছে থানায়।এলাকাবাসীর নিকট সে কীলার বাবু নামে বেশি পরিচিত।

ওসি আব্দুল মান্নান খুন হওয়া রিয়াজের বন্ধু লিটন (৩৮) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে বলেন, পঞ্চবটিতে রাস্তার পাশের কিছু দোকান দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুʼটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে রিয়াজ ও লিটন গুরুতর জখম হয়। রিয়াজ ও লিটনকে নারায়ণগঞ্জ তিনশ শয্যা বিশিষ্ট হাসপাতালে সহযোগীরা নিয়ে যায়। সেখানে চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করে।  লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।নিহতের পরিবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজনের নাম বলেছে। নিহতের বিরুদ্ধেও ছিনতাইয়ের অভিযোগে মামলা ছিল। সে স্থানীয়ভাবে 'কিলার বাবু' নামে পরিচিত ছিল। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।খুনে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.