নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আজ বুধবার (৪ মার্চ) আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিস প্রাঙ্গনে গিয়ে দেখেন কক্ষে ঝুলছে তালা। অফিসে আসেননি কোনো কর্মকর্তা-কর্মচারী।
শেষ পর্যন্ত কাউকে না পেয়ে প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন প্রতিমন্ত্রী।
এ সময় নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।’ পরে প্রতিমন্ত্রী আসার খবরে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে উপস্থিত হন।