× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তির উপর প্রশিক্ষণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ১৯:২৪ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএডিসি’র আওতায় দক্ষ সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এ.ডাউ.ডি এর উপর পানি ব্যবহারকারী কৃষক গ্রæপের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ। সোমবার উপজেলা বিআরডিবি’র প্রশিক্ষণ হলে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচী তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে বক্তব্য রাখেন বিআরডিবি’র চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আলী, বিএডিসি’র সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক ও প্রশিক্ষনার্থী আব্দুল মান্নান। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৫০ জন কৃষক। অনুষ্ঠানে প্রত্যেককে সেচের পানি সাশ্রয়ী এ.ডাউ.ডি কীট ও ইহা ব্যবহারের লিফলেট দেওয়া হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.