× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ: রমজানে স্বস্তিতে সাধারণ মানুষ

মাদারীপুর প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মাদারীপুরে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির ন্যায্যমূল্যের ভোগ্যপণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়। এই বিশেষ প্যাকেজের আওতায় একজন ভোক্তা মাত্র ৫৯০ টাকায় ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর সংগ্রহ করতে পারছেন। প্রতিদিন নির্দিষ্ট ট্রাকের মাধ্যমে প্রায় ৪০০ জন মানুষের মাঝে এসব পণ্য সুশৃঙ্খলভাবে বিতরণ করা হচ্ছে।

মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ডিলার জুয়েল হোসেন জয় জানান, তারা নিয়ম মেনে সারিবদ্ধভাবে সাধারণ মানুষের হাতে এই সাশ্রয়ী মূল্যের পণ্য তুলে দিচ্ছেন এবং স্টকে মালামাল থাকা পর্যন্ত প্রতিটি পরিবারকে সেবা দেওয়া হচ্ছে। বাজারে নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন সব শ্রেণি-পেশার মানুষের জন্য টিসিবির এই উদ্যোগ ব্যাপক স্বস্তি নিয়ে এসেছে। ন্যায্যমূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ পরিবার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.