বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ঢাকা জেলার সভাপতি মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি কু-চক্রি মহল। সাংবাদিক পরিচয়ে এসকল ব্যক্তি অপ-সাংবাদিকতায় লিপ্ত রয়েছে। নাম সর্বস্ব অনলাইন ফেসবুক পেইজ টিভি চ্যানেলের নাম ব্যবহার করে মিথ্যা প্রভাকান্ড ছড়াচ্ছে।
আসাদুজ্জামান খান ভূমি পরিবারে একজন সজ্জন ব্যক্তি। গ্রাহকদের সেবা সবসময় আন্তরিকতার সাথে দিয়ে থাকেন। তার সেবা এবং নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি কু-চক্রি মহল তার বিরুদ্ধে ফেসবুক অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করছে। দনিয়া মাতুআইল অফিসে সততা ন্যায় কর্মতৎপরতা নিষ্ঠার সাথে কাজ করেন তিনি, সেবা প্রার্থীরা ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান কাজে সন্তুষ্ট প্রকাশ করেন। ধোলাইপাড়ে পাশাপাশি ডেমরা দনিয়া ভূমি অফিস, পাশাপাশি দুটি ভূমি অফিস থাকায় এই এলাকার জনগণ সকল ধরনের ভূমি সেবা পেয়ে থাকেন। সরজমিনে গিয়ে দেখা যায় দনিয়া কবরস্তান এলাকা থেকে শাওগাতুল ইসলাম রতন দনিয়া ভূমি অফিসে এসেছিলেন সেবা নিতে, তিনি দনিয়া ভূমি অফিসের সেবায় সন্তুষ্ট প্রকাশ করেন। রায়েরবাগ থেকে একজন মহিলা ভূমি সেবা পেযে খুশি হন। ডেমরা ভূমি অফিসের নায়েব সঞ্জিবকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করছে একটি কু-চক্রি মহল, এই মহলটি আসাদ এবং সঞ্জীবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । সেবা গ্রহীতারা জানান এই ভাবে প্রতিদিন সাংবাদিক পরিচয়ে দল বেধে ভূমি অফিসে আসলে, সাধারণ জনগণের ভূমি অফিসের সেবা পেতে সমস্যা হয়।