× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে শহীদ মিনারে রুহুল আমিনের শ্রদ্ধা

আব্দুল্লাহ আল মামুন।

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম । আপডেটঃ ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গার জীবননগরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

একুশের প্রথম প্রহরে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত জেলা-আমির মো. রুহুল আমিন।

পরে জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার জীবননগর উপজেলা প্রশাসন ও জামায়াত এবং বিএনপি থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.