× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক মোস্তফা খানের জন্মদিন আজ

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮ পিএম

সাংবাদিক, লেখক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মোস্তফা খান এর জন্মদিন আজ। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার (বর্তমান পৌরসভার ০৯নং ওয়ার্ড) তুলাতলী গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

মোস্তফা খান শুধুমাত্র সাংবাদিকতা ক্ষেত্রে নয়, বরং একজন দক্ষ সংগঠক ও স্বেচ্ছাসেবক হিসেবেও সুপরিচিত। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একাধিক খ্যাতিমান পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য: হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড–২০২১, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল–২০২১, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২২, জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা–২০২২, একতারা বিজয় উৎসব সম্মাননা, দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন খান আইটি হোস্ট- এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. মোস্তফা খান।

এছাড়াও, ২০২৩ সালে তিনি ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে অনুষ্ঠিত ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স-এ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন।

সাংবাদিকতার শুরু করেন ২০০৩ সালে নরসিংদী থেকে প্রকাশিত দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক যায়যায়দিন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোস্তফা খান বহুমুখী সাংবাদিক সংগঠক হিসেবেও সুপরিচিত। তিনি: বৃহত্তর রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য এবং ২০২১ সালে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সভাপতি, নরসিংদী সম্পাদক পরিষদ-এর দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ, আলোকিত খবর ডটকম-এর নির্বাহী সম্পাদক, জোনাকী টেলিভিশন-এর ম্যানেজিং ডিরেক্টর।

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যুবক সমাজকে সহায়তা করতে তিনি প্রতিষ্ঠা করেছেন “খান আইটি হোস্ট”, যেখানে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও অন্যান্য প্রজেক্টের মাধ্যমে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হয়।

আজকের এ বিশেষ দিনে মোস্তফা খান সকলের কাছে সু-স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.