× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।সরকার গঠনের পর আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন  সিরাজগঞ্জ- সদর ওকামারখন্দ ২ আসনের  জাতীয় সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 


বুধবার ( ১৮ ফেব্রুয়ারী২০২৬) বিকেলে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন নবনিযুক্ত মন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

এসময় তিনি বলেন, রমজান ও গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এবং 

প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও জনকল্যাণমুখী উন্নয়নকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এর আগেও তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ২০০১ সালে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারেও তিনি একই বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। তিনি ৭ মে ১৯৮৬ সালের তৃতীয় ও ৩ মার্চ ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আবার সংসদ সদস্য নির্বাচিত হন।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.