রংপুরের বদরগঞ্জে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির শিকার হওয়ার অভিযোগ উঠেছে কালুপাড়া ইউনিয়নের কারেঙ্গাপাড়া রাসেল বাবু ও আব্দুল মান্নানের বিরুদ্ধে বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. লাইজু বেগম নামের এক নারী নিরাপত্তাহীনতায় ভুগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লাইজু বেগমের কাছে বেশ কিছুদিন আগে স্ট্যাম্প মূলে ১ লাখ ৭০ হাজার টাকা ধার নেন রাসেল বাবু ও তার পিতা আব্দুল মান্নান। একাধিকবার তাদের বাড়িতে গিলে টাকা পরিশোধ না করে উল্টো হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। সর্বশেষ টাকা চাইতে গেলে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং অশোভন আচরণ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী লাইজু বেগম জানান, পাওনা টাকা ফেরত চাওয়া তার ন্যায্য দাবি হলেও তিনি এখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ অবস্থায় তিনি বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।এ বিষয়ে অভিযুক্ত দের বাড়িতে গেলে তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি।
বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।