× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৮ কোটি ৯২ লাখ টাকার কাপড় ও বিদেশি সিগারেট জব্দ

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ কাপড় ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীতাকুণ্ড থানা এলাকার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় তৈরি কাপড় ও বিদেশি সিগারেট পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গাসহ ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ সময় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস-এর কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.