× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে গৃহকর্মীকে কুপিয়ে জখম এর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি,

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

ঝিনাইদহে এক গৃহকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার, বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটেছে। আহত গৃহকর্মীর নাম আয়েশা বেগম, তিনি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের মৃত শওকত আলী'র স্ত্রী।  


আয়েশা বেগম জানান, শুক্রবার তিনি বাড়ির নিকটে অবস্থান করছিলেন, এমতাবস্থায় আকস্মিক ভাবে একই গ্রামের মোঃ বশির উল্লাহ'র ছেলে, নূর মোহাম্মদ আমাকে কোদাল দিয়ে উপর্যুপরি আমার পায়ে আঘাত করতে তাকে, এবং আমাকে বলে আমার কাছে না শুনে ভোট দিতে গেলি কেন। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে।


আয়েশা বেগম ধানের শীষ প্রতীকের সমর্থক বলে দাবী করেন, এবং নূর মোহাম্মদ আওয়ামীলীগের কর্মী বলে জানান তিনি। 


৩০ বছর আগে স্বামী মারা যায় আয়েশা বেগম এর, এরপর থেকে তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন। দুই কন্যা সন্তানের জননী তিনি, দুই কন্যাকে বিবাহ দিয়েছেন, দুইজনই শ্বশুরবাড়িতে থাকেন। বর্তমানে তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। টাকার অভাবে ঔষধপত্র কিনতে পারছেন বলে তিনি আহাজারি করেন তিনি।


ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক ডাক্তার, ছোঁয়া ইসরাইল জানান, শুক্রবার ৩টার দিকে  হাসপাতালে আনা হয় আয়েশা বেগম কে, তার ডান পায়ে গুরুতর জখম, বা'পায়ে  জখম একটু কম ছিলো, আরো বিস্তারিত অর্থোপেডিক্স ডাক্তার বলতে পারবে। 


ঝিনাইদহ সদর থানার ওসি মো. শামসুল আরেফিন এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান,এই বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.