ইমরান হোসেন, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় রিফাত নামের এক যুবক কিশোর গ্যাং এর হামলায় গুরুতর আহত হয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি তার সৌদি আরবের মক্কায় (প্রবাসে) যাওয়ার কথা থাকলেও হামলার কারণে তার ভিসাটির মেয়াদ শেষ হয়ে যায়। ফলে তার আর বিদেশে যাওয়া হবে না বলে জানিয়েছেন তার পরিবার।
শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মো: রিফাত মিয়া উপজেলার জালালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
গত ৮ ফেব্রুয়ারি নিকলী উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয় আহত রিফাতের চাচা জয়নাল বাদী হয়ে ৫জন কে আসামী করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলো নিকলী থানাধীন জালালপুর গ্রামের তরুন মিয়ার ছেলে তনয় মিয়া, মাসুদ মিয়ার ছেলে রাহিম মিয়া, জিল্লুর রহমানের ছেলে জয় মিয়া, মৃত মফিজ উদ্দিনের ছেলে সিয়াম মিয়া ও মাহবুবের ছেলে রামিম মিয়া।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানাযায়, নিকলী উপজেলার জালালপুর গ্রামের তনয় মিয়া সহ ৫জন কিশোর গ্যাং এর একটি দল গত ৮ তারিখে রিফাতের বাড়ির পাশ দিয়ে উচ্চ শব্দে ডেকসেট বাজিয়ে যাচ্ছিল। রিফাত নামের একটি ছেলে এর প্রতিবাদ করার ফলে তনয়, রামিম, সিয়াম ও জয়সহ কিশোর গ্যাং এর একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রিফাতের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর থেকে ময়মনসিংহ পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
জালালপুর গ্রামের আক্তারুজ্জামান ও রুস্তুম আলীসহ আরো অনেকে বলেন, যে ছেলেগুলো রিফাতের উপর হামলা করছে তারা সবসময় গ্রামের অনেক মানুষকে উক্তোক্ত করে। তারা এলাকায় কিশোরগ্যাং নামে পরিচিত। তারা সব সময় নেশা করে বেড়ায়। তাদের কারণে আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। আমরা এর একটি সুষ্ঠ বিচার চাই।
এ বিষয় নিকলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিকলী উপজেলার জালালপুর গ্রামে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে রিফাত নামের এক যুবক কিশোর গ্যাং দ্বারা হামলার স¦ীকার হয়েছে। এ বিষয় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের মোবাইল বন্ধ থাকায় আমরা তাদেরকে গ্রেফতার করতে পারে নি। তবে অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।