× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী নগরীতে মধ্যবয়সী ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত

রাজশাহী ব্যুরো।

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত মোস্তফা নগরীর ২৯ নং ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাতে তিনি এষার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। মসজিদে যাবার পথীমধ্যে মোস্তফাকে লক্ষ্য করে গুলি করে । কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে স্থানীয়রা কেউ কিছুই বলতে পারেনি। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা পাওয়া গেছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘হাসপাতালে আসার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। তার মাথাতেও জখমের চিহ্ন আছে। গুলির কারনে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।’ অতিরিক্ত রক্তক্ষরণের কারনেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজশাহী মহাগনর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। কেন এই ঘটনা সেটি আমরা এখনও জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে এখনো কোন পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.