ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ বদরগঞ্জ ও তারাগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার পর গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
বদরগঞ্জ উপজেলা ও তারাগঞ্জ উপজেলা ঘুরে দেখা গেছে দিনব্যাপী বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষে ভোট পেয়েছেন ৭৯ হাজার ৮৬২ টি, জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৮৭ টি, জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল ভোট পেয়েছেন ৩৩ হাজার ৬৮১টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা আশরাফ আলী ভোট পেয়েছেন ৫ হাজার ৮৩০টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডি প্রতীক আজিজুর রহমান তারা প্রতীকে ভোট পেয়েছেন ৩১৪টি বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেন , জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলনই এই ফলাফল। তিনি নির্বাচনী এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।