× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

"সকাল থেইক্কা বইয়া রইছি বাড়িতে নাতি আইলে তার লগে ভোট দিবার যামু। দেরি কইরা আইছে জন্যি হামারও আসতি দেরি হইলো"। আইজক্যা ভোট দিবার আইছি। শরীলডা খারাপ বইলা নাতিরে কইছি কোলে কইরা ভোট দিতে নিয়া যাতি। ভোটে এত লোক দেইখ্যা খুব ভালো লাগতিছে। ভোট দিতে এসে এভাবেই কথাগুলো বলছিলেন ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের বাসিন্দা ৯০ বছরের বৃদ্ধ গ্যাদা খন্দকার।


বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকালে পাবনা-৪ আসনের(ঈশ্বরদী-আটঘরিয়া) একযোগে ১২৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলার সময় গ্যাদা খন্দকার নামে ওই বৃদ্ধ উচ্ছাসিত চেহারায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


দাদাকে কোলে করে ভোটকেন্দ্রে আসা নাতি ফিরোজ আলী জানান, 'ভোটের দিন যদি ভোট দিতে না আসি তবে কেমন হয়'। সকাল সকাল দাদাকে নিয়ে ভোট দিতে এনেছি। সে দীর্ঘ ৯ বছর পর ভোটকেন্দ্রে ব্যাপক আনন্দ প্রকাশ করছে। 


ভোটকেন্দ্রের পরিবেশ কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, বহু বছর পর এমন স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে মানুষ। এমন সুষ্ঠুভাবে সারাদিন ভোটগ্রহণ হলে বিষয়টি খুবই ভালো হবে।


কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোঃ ইমান আলী বলেন, খুব সুন্দর স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা যথেষ্ট উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। ইতিমধ্যে এই কেন্দ্রে সকাল থেকে ২৩ শতাংশ ভোট গ্রহন হয়েছে।


তিনি আরো বলেন, ঈশ্বরদীতে ৮৪ টি কেন্দ্রে ভোটগ্রহন কার্যক্রম চলমান। সকালে উপস্থিতি কম থাকলেও ১১ টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.