× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর-২ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনীয় জনসভা

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩২ পিএম

রংপুর-২ তারাগঞ্জ-বদরগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত বদরগঞ্জ পৌরশহরের সাহাপুর মাঠে নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর ২ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার।


বক্তব্যে মোহাম্মদ আলী সরকার বলেন, বিএনপি গণমানুষের দল,গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রংপুর-২ আসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচনে জয়ী হলে বদরগঞ্জ ও তারাগঞ্জ দুই উপজেলাকে কখনোই আলাদা চোখে দেখা হবে না। উভয় উপজেলাকে সমান গুরুত্ব দিয়ে  উন্নয়ন ও সুযোগসুবিধা নিশ্চিত করা হবে।


বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মোহাম্মদ আলী সরকার কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ভোটারদের দ্বারে দ্বারে  গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান। জনসভায় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, পৌর বিএনপির সভাপতি কমল লোহানী, বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রসুল বকুল, রংপুর জেলা বিএনপির মহিলা সদস্য সায়েদা হাসান, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক  আহসানুল হক মিঠু,  তাঁতি দলের উপজেলা সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাপ্পি, সদস্য সচিব রায়হান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান বাবু, শ্রমির দলের সভাপতি মাহমুদউল্লা বাবুসহ দল ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন  পর্যায়ের নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.