× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে হাসপাতাল, রাস্তা-ঘাট, পর্যটন খাত, সুপেয় পানি সহ সকল ক্ষেত্রে উন্নয়নের ছয়লাব হবে ইনশাআল্লাহ।

ডক্টর মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খাঁন, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য আজম খাঁন, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সাত্তার প্রমুখ।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হুমায়ুন কবির আরও বলেন, ধানের শীষে ভোট দিলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের প্রধান নারী সদস্যরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের পক্ষে রায় দিন।

নিজের বক্তব্যে ডক্টর মোঃ মনিরুজ্জামান বলেন, আমি অল্প সময়ে সবার কাছে যেতে পারিনি, দোয়া নিতে পারিনি—এজন্য ক্ষমা চাই। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে উপকূলীয় এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। এতে নারী ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, এই অঞ্চলের অবহেলিত জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে। শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি এলাকাটিকে একটি পর্যটন অঞ্চলে রূপান্তর করা হবে।

ডক্টর মনিরুজ্জামান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের পাশাপাশি গির্জা, প্যাগোডা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি, যার মধ্যে ৮০ হাজার নারী চিকিৎসক থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি. এম. লিয়াকত আলী, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, উপজেলা বিএনপি নেতা গাজী শাহ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.