চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন এখলাছপুর ইউনিয়ন যুবদলের নেতা-কর্মিরা ৷
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এখলাছপুর দাশের বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করেন যুবদলের নেতা- কর্মিরা ৷
এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্ববান জানিয়ে এক পথসভায় যুবদলের নেতারা বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে বিজয়ী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল জলিল মিয়াজী,সহ-সভাপতি রেহান হাওলাদার,জাকির ফরাজী,সাধারণ সম্পাদক মো: আল ইমরান সায়মন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন তপদার,দপ্তর সম্পাদক মাহবুব আলম প্রধান,৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ হানিফ,
আইনজীবী সাহেদ সালাম, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কবির মোল্লা,সাবেক ছাত্রনেতা মুক্তার হোসেন,২নং ওয়ার্ড যুবদল সভাপতি সবুজ নেতা,যুবনেতা খোরশেদ আলম,ইমরান মোল্লা আগুনসহ এখলাছপুর ইউনিয়ন যুবদলের নেতা- কর্মিরা ৷