× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে : রয়টার্স

ডেস্ক রিপোর্ট।

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১১ পিএম

ছবি: সংগৃহীত।

আর কয়েক দিন পরেই, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হবে বাংলাদেশে। আসন্ন এ নির্বাচনেকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ বলে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেৃতত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তিনটি জাতীয় নির্বাচন হয়েছে বাংলাদেশে। রয়টার্সের মতে, এ নির্বাচনগুলো হয় বিরোধী দলগুলো বয়কট করেছে কিংবা অংশ নিলেও তা ছিলো খুব সীমিত মাত্রায়।

টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ২০২৪ সালের আগস্ট মাসে পতন ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ’২৪ সালের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের মতে, ২০০৯ সালের পর এবারই প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে বাংলাদেশে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন এ নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে, তবে সেই জয়ের পথে জামায়াত একটি শক্ত চ্যালেঞ্জ হয়ে উঠবে জামায়াতে ইসলাম। আরও বলা হয়েছে, অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর উদ্ভুত তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল এনসিপি পার্টি) তাদের হাসিনা-বিরোধী আন্দোলনকে নির্বাচনী ভিত্তি হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট করেছে।

বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তিনি বলেছেন, তার দল নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.