ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোতাহের হোসেন চৌধুরী রাশেদ ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার ও শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।গণসংযোগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায়ও অংশগ্রহণ করেন তিনি।
গণসংযোগকালে মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেন, বাংলাদেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই।
পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল হচ্ছে মঙ্গলের প্রতীক।
দেশের উন্নয়নের জন্য লাঙ্গল মার্কার সকল প্রার্থীদের ভোটের মাধ্যমে জয়যুক্ত করে জি,এম কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে মুহুরী, কহুয়া নদীর সকল বাঁধ এবং বল্লামুখী বাঁধ স্থায়ীভাবে নির্মাণে আমি অঙ্গীকারবদ্ধ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শুভপুর ব্রীজকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র স্থাপন করে শুভপুর ব্রীজ হতে ফেনী নদী দিয়ে মুহুরী বাঁধ পর্যন্ত রিভারক্রোজ জাহাজ চালু করবো।ফুলগাজী উপজেলায় ফুলগাজী পৌরসভা স্থাপন করবো।
তিনি বলেন, ছাগলনাইয়া হাসপাতাল ২০০ শয্যায়, ফুলগাজী হাসপাতাল ১০০ শয্যা এবং পরশুরাম হাসপাতাল ১০০ শয্যা উন্নতকরণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে আমি উদ্যোগ নিবো।
ছাগলনাইয়া নিজকুঞ্জরা বিসিক শিল্পনগরীকে আধুনিকায়ন করে এলাকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাকরণ, ছাগলনাইয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরে যথাযথ কার্যক্রম গ্রহণ করবো আমি।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মজুমদার লিটন, উপদেষ্টা নুরুন নবী,
সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান পাটোয়ারী, প্রচার সম্পাদক মোক্তার হোসেন মজুমদার, জেলা ওলামা পার্টির সাধারণ সম্পাদক মুফতি শাহ আলম, পরশুরাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল আলম,সাবেক সভাপতি ইউছুফ মিয়া,ফুলগাজী উপজেলার সভাপতি মো: হানিফ, সাধারণ সম্পাদক আবু তাহের,ফুলগাজী উপজেলা মহিলা পার্টির সভানেত্রী জোহরা বেগম, পরশুরাম মহিলা পার্টির সভানেত্রী খালেদা আক্তার,যুব সংহতির নেতা শহিদুল ইসলাম প্রমুখ।