× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেবের ফাতেহা অনুষ্ঠিত

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম । আপডেটঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০০ পিএম

ছবি: ফাইল।

আওলাদে গাউসুল আজম দস্তগীর শাহসূফি সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব (পীর সাহেব)-এর ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন উত্তর ইছাখালীর সাহেবদীনগর গ্রামে যথাযথ ধর্মীয় আবহে এই ফাতেহা শরীফ পালন করা হয়। এ সময় পীর বুজুর্গানে দীনের রুহের মাগফিরাত কামনা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেবের ওফাত বার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী প্রতিদিন পৃথকভাবে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির সমাপনী দিন শনিবার (৬ ফেব্রুয়ারি) খতমে কোরআন, জিকির, মিলাদ, হামদ-নাত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন তাঁর জ্যেষ্ঠ সন্তান সৈয়দ ফখরউদ্দিন। এ ছাড়া একই দিনে (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকাতেও খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য যে, সৈয়দ আবুল ওলা (রহ.) ছিলেন বড়পীর কুতুবে রব্বানী গাউসুল আজম দস্তগীর হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রহ.)-এর বংশধর। তাঁর পূর্বপুরুষ বাগদাদ শরীফের কুতুবে আকতাব ও আবদাল হযরত মাওলানা সৈয়দ নূর উদ্দীন (রহ.) ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে অন্যান্য আউলিয়া কেরামের নিয়ে বাংলার এই অঞ্চলে আগমন করেছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.