× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৈনিক সংবাদ সারাবেলা-র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানের পিতা মরহুম আবুল হোসেনের জানাযায় হাজারো মানুষের ঢল: দাফন সম্পন্ন

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক মন্ডুলির সভাপতি কাজী মিজানুর রহমানের  বাবা আলহাজ্ব আবুল হোসেন৷ ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, রোববার ভোর রাত সাড়ে ৪ ঘটিকায় পৃথিবীর মায়া ত্যাগ করে, পরোকালের বাসিন্দা হয়ে গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রোববার  (৮ ফেব্রুয়ারী) বাদ যোহর দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল হোসেনের জানাযা নামায অনুষ্ঠিত হয় জানাযায় হাজারো মানুষের ঢল নামে ৷

জানাযা নামাযের পূর্বে সংক্ষিপ্ত  আলোচনা সভায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষকদলের যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, চাঁদপুর- ২ আসনের জাতীয় পার্টির মনোনিত সংসদ সদস্য পার্থী এমরান হোসেন মিয়া,গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা শহীদুল্লা মাস্টার,সমাজসেবক আব্দুল হাই, মরহুমের ছেলে কাজী মাহবুব,কাজী হাবীবসহ আরো অনেকে ৷

সংক্ষিপ্ত বক্তব্যে কাজী মিজানুর রহমান বলেন, “আমার বাবা যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, ক্ষমা করে দেবেন। তাঁর জন্য দোয়া করবেন।” জানাযায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.