× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট।

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ জন নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ধানগড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারা দলবদল করেন। ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল হোসেনের নেতৃত্বে এই বিশাল বহর বিএনপিতে যুক্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের স্বাগত জানান সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আইনুল হক।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায়ের লড়াইয়ে জনগণ এখন স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।

যোগদানকারী নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডে বিমুখ হয়ে এবং দেশের গণতান্ত্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তারা রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় পর্যায়ের নেতারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.