× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলোকিত উলিপুর গড়তে হাত পাখায় ভোট দিন: ডাক্তার আক্কাস আলী

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে  প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। দিনরাত অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছে।  কুড়িগ্রাম জেলার ৪ টি সংসদীয় আসনে ২৭ জন প্রার্থী নির্ঘুম দিন পার করছে।   কুড়িগ্রাম ১ আসনে ৬ জন, কুড়িগ্রাম ২ আসনে ৯ জন,কুড়িগ্রাম ৩ আসনে ৬ জন ও কুড়িগ্রাম ৪ আসনে  ৭ জন প্রার্থী নানান ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। কুড়িগ্রাম ৩  উলিপুর আসনে প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। 

বিএনপি, জামায়াত, ইসলামী আনদোলন ও জাতীয় পাটির প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।  গতকাল দিনভর উলিপুরের গুনাইগাছ, তবকপুর, বুড়া-বুড়ি ও হাতিয়া ইউনয়নে বিভিন্ন  এলাকায়  প্রচারণা চালায় ইসলামী আনদোলনের   প্রার্থী ডাক্তার আক্কাস আলী।   

এসময় তিনি আলোকিত উলিপুর গড়তে  সংসদীয় আসনের নদী ভাংগন রোধ সহ স্বাস্থ্য শিক্ষা উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে  হাত পাকা মার্কায়   ভোট প্রার্থনা করেন।। 

ডাক্তার আক্কাস আলী বলেন, উলিপুরের উন্নয়নে পরিকল্পিত পরিকল্পনা বাস্তাবায়ন করে আজীবন উলিপুর বাসীর সেবায় নিবেদিত থাকবো ইনশাআল্লাহ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.