× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির শতাধিক নেতার স্বেচ্ছায় পদত্যাগ

সৌরভ কুমার দেবনাথ , ঈশ্বরদী পাবনা প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৫ পিএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মোটর সাইকেল প্রতিকে নির্বাচন করায় বারবার বহিষ্কারের হুমকি দেওয়ার প্রতিবাদে স্বেচ্ছায় বিএনপির সহযোগি সংগঠনের শতাধিক নেতা পদত্যাগ করেন। পরে পদত্যাগকারী সকল নেতা ও উপস্থিত কর্মী সমর্থকদের মিষ্টি খাওয়ানো হয়। 


বৃহস্পতিবার(০৫ ফেব্রুয়ারি)সকালে ঈশ্বরদী পৌরশহরের কাচারীপাড়া মাঠে জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপির সহযোগ সংগঠনের নেতারা পদত্যাগ করেন। 

স্বেচ্ছায় পদত্যাগকারীদের মধ্যে উপজেলা ও পৌর যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবকদল, পৌর স্বেচ্ছাসেবকদল, ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল ও উপজেলা ছাত্রদলসহ ৬৪ জন পদধারী নেতাসহ কয়েকশত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। 



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাসেল পারভেজ বলেন, পতিত সরকারের আমলে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। হামলা মামলায় শিকার হয়েছি। জেল খেটেছি। জাতীয় সংসদ নির্বাচনে তৃণমুলের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী দেওয়ার ঘোষণা ২০২৩ সালে দিয়েছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে জাকারিয়া পিন্টু দলীয় ধানের শীষের মনোনয়ন পাবেন বলে আশা করেছিলাম। কিন্তু জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়া হয়নি। জাকারিয়া পিন্টু কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈশ্বরদী-আটঘরিয়ায় নির্বাচনে অংশ গ্রহন করছেন। সেই নির্বাচনে তারা পিন্টুর পক্ষে কাজ করছেন। 



রাসেল বলেন, এই কারণে নেতাকর্মী শুন্য হয়ে দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বারবার আমাদের দল থেকে বহিষ্কারের হুংকার দিচ্ছেন। এমনকি কেন্দ্র থেকেও আবার ৫ ফেব্রুয়ারির মধ্যে দলীয় প্রতিকের পক্ষে নির্বাচনে অংশ না নিলে বহিষ্কারের আল্টিমেটাম দেওয়া হয়। এই কারণে আমরা দলীয় চেয়ারম্যান তারেক রহমানের উপর অভিমান করে এক যোগে স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।  



উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, রওশন আলম পাপ্পু, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ ফারুক, রুমন আলী, এনায়েত আলী, আমিনুল ইসলাম জনি, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল খান, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পলাশ, মুলাডুলি ইউনিয়ন স্বেচ্ছাসেককদলের জ্যেষ্ট সহসভাপতি আশিকুল ইসলাম আশিক, জসিম হোসেন,উপজেলা ছাত্রদলের জ্যেষ্ট সহ সভাপতি মাহমুদুল ইসলাম শাওন, ওমর শেখ শান্ত ও সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মাদ আরাফাত ইসলাম পৃথক পৃথকভাবে বলেন, নির্বাচনের সামনে বারবার অবৈধভাবে আমাদের দল থেকে বহিষ্কারের হুমকি প্রদান করা হচ্ছে। এই কারণে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি। কিন্তু নির্বাচনের পর আমরা দলীয় সকল কর্মসুচি পালন করবো। কারণ আমরা সকলেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরণ আপোষহীন নেতৃ বেগম খালেদা জিয়ার কর্মী। কোন স্বৈরাচার প্রার্থীর কর্মী নয়। জাতীয়তাবাদী আমাদের আদর্শে। রক্তে মিশে আছে। 



এ ব্যাপারে অভিমত জানতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি গণসংযোগে ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। 



তবে কেন্দ্রিয় বিএনপির সদস্য ঈশ্বরদী পৌর সভার সাবেক মেয়র মখলেছুর রহমান বাবলু বলেন, রাজনীতিতে মান অভিমানের কোন মুল্য নেই। দলকে ভালবাসলে ভোটের আগে দল থেকে পদত্যাগ করাটা ভাল না। দলকে ভালবাসলে অবশ্যয় দলীয় সিদ্ধান্ত মানতে হবে। দলের সিদ্ধান্ত না মেনে যদি কেউ পদত্যাগ করাটা নিতান্তই তাদের ব্যক্তিগত বিষয়। 



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.