× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রমিক ফেডারেশনের মহানগর দক্ষিণের সভাপতি আশিক -সেক্রেটারী মাসুদ

আব্দুল্লাহ আল মামুন।

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

ছবি: ফাইল।

বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আওতাধীন ঢাকা মহানগর দক্ষিণ এর নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় পর্যায়ের যাচাই-বাছাই শেষে এই কমিটির অনুমোদন প্রদান করেন সংগঠন টির কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু। 

এর আগে গত ২১ জানুয়ারি ২০২৬  তারিখে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ এলাকার শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ১০১ (একশত এক) সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠন করা হয়। এতে মোঃ শাহাদাত হোসেন খান (আশিক) কে সভাপতি এবং মাসুদ রানা (হীরা বাবু) কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে গত ২৯ শে জানুয়ারী অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটিতে অভিজ্ঞ ও ত্যাগী শ্রমিক নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক পরিবহন খাতে স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

পরবর্তীতে গঠিত এই ১০১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ কমিটি সংগঠনের নিয়ম অনুযায়ী অনুমোদনের জন্য জাতীয় নির্বাহী কমিটির নিকট প্রেরণ করা হয়। যাচাই-বাছাই শেষে জাতীয় নির্বাহী কমিটি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির অনুমোদন প্রদান করে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি আগামী দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে এবং সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা, ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.